রাজধানীতে শিলের আঘাতে স্ত্রীর মৃত্যু

 রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর শিলের (মসলা বাটার প্রস্তরখণ্ড) আঘাতে তামান্না ইসলাম (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে

বুধবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুর লালমাটিয়া বি-ব্লক মহিলা কলেজের পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।



মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদিয়া শারমিন জানান, স্বামী ও সন্তান নিয়ে মোহাম্মদপুর লালমাটিয়া বি-ব্লক মহিলা কলেজের পেছনে একটি বাড়িতে ভাড়া থাকতেন তামান্না। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে তামান্নার মাথায় শিল দিয়ে আঘাত করের তার স্বামী।

তিনি আরও জানান, আহতাবস্থায় স্বজনরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments

Close Menu